কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯, আরও হতাহতের আশঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯, আরও হতাহতের আশঙ্কা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯, আরও হতাহতের আশঙ্কা

কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ভ্যাঙ্কুভারের ইস্ট ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে এক উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির।

বার্ষিক উৎসব ‘লাপু লাপু’ শুরুর কিছু সময় পরে এক গাড়িচালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই হতাহত হন অনেকে।

ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছে হতাহত ব্যক্তিরা।

এরই মাঝে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তার বয়স ৩০ বছর। তিনি ব্রিটিশ কলম্বিয়া শহরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। তবে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১:০৮:০০   ৩৫৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ