মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, পরোয়ানাভুক্ত আসামি চারজন এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৬:৩১:৪০   ১৪২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন

Law News24.com News Archive

আর্কাইভ