‘শোন-অ্যারেস্ট’ নির্দেশনায় উদ্বেগ জানাল আসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘শোন-অ্যারেস্ট’ নির্দেশনায় উদ্বেগ জানাল আসক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



‘শোন-অ্যারেস্ট’ নির্দেশনায় উদ্বেগ জানাল আসক

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়া এবং জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনরায় গ্রেফতার দেখানোর নির্দেশনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এমন নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ‘শোন-অ্যারেস্ট’ বা অন্য মামলায় পুনরায় গ্রেফতার দেখানোর কথাও উল্লেখ রয়েছে।

গণমাধ্যমের তথ্য অনুসারে, বাংলাদেশ পুলিশ–এর রাজশাহী রেঞ্জ পর্যায়ের একটি লিখিত নির্দেশনায় জামিনপ্রাপ্ত ব্যক্তিদের ‘দলকে শক্তিশালী বা সংগঠিত করার সক্ষমতা’ বিবেচনায় নিয়ে পুনরায় গ্রেফতার দেখানোর কথা বলা হয়েছে।

আসক বলেছে, এ ধরনের নির্দেশনা আইনের শাসন, ব্যক্তিস্বাধীনতা ও ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোনো নাগরিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে পূর্বধারণা বা পরিকল্পিতভাবে হয়রানির উদ্দেশ্যে পুনরায় গ্রেফতার আইনি ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বিবৃতিতে সংস্থাটি প্রশ্ন তোলে, পুলিশ কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের এখতিয়ার ও জবাবদিহিতার ভিত্তি কী—তা স্পষ্ট নয়। নবনির্বাচিত সরকারের সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে এমন পদক্ষেপ সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।

আসক মনে করে, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ নাগরিকের স্বাধীনতা, ন্যায়বিচার এবং আইনের সমান সুরক্ষার নিশ্চয়তা দেয়। তাই সংশ্লিষ্ট নির্দেশনার আইনি ভিত্তি জনসম্মুখে প্রকাশ, এ সংক্রান্ত সব আদেশ ও প্রক্রিয়া পর্যালোচনা এবং সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে বেআইনি গ্রেফতার, হয়রানি বা ‘শোন-অ্যারেস্ট’-এর মতো চর্চা বন্ধ করে নাগরিকের ন্যায়বিচার, ব্যক্তিস্বাধীনতা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।

বাংলাদেশ সময়: ৬:৩০:২৩   ২০৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন

Law News24.com News Archive

আর্কাইভ