উদ্বোধনের আগেই গাজীপুরে সড়ক ধসে পড়লো, দুদকের অভিযানে মিলল প্রমাণ

প্রথম পাতা » দুদক » উদ্বোধনের আগেই গাজীপুরে সড়ক ধসে পড়লো, দুদকের অভিযানে মিলল প্রমাণ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



উদ্বোধনের আগেই গাজীপুরে সড়ক ধসে পড়লো, দুদকের অভিযানে মিলল প্রমাণ

নির্মিত নতুন সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার অভিযোগে গাজীপুরের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে সড়ক নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক ধসে পড়ার প্রমাণ মেলে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অভিযানের শুরুতে টিমের সদস্যরা রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন। গাজীপুর সিটি করপোরেশন থেকে রাস্তাটির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়।

পরবর্তীতে ওই সড়কের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর নিকট হতে প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। নথিপত্র যাচাই করে জানা যায়, ওই সড়ক নির্মাণ কাজে অনিয়ম হয়েছে যে কারণে রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক। ওইসব নথিপত্র পর্যালোচনা করে টিমের সদস্যরা পরবর্তীতে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বনফুল আদিবাসী ফাউন্ডেশনে অভিযান

লিজের শর্ত ভঙ্গ করে সরকারি জমি আত্মসাতের চেষ্টা ও তহবিল তছরুপের অভিযোগে আজ রাজধানীতে বনফুল আদিবাসী ফাউন্ডেশনে কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। দুদক বলেছে, বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের বিরুদ্ধে লিজের শর্ত ভঙ্গ করে সরকারি জমি আত্মসাতের চেষ্টা এবং ট্রাস্টের আয় অবৈধভাবে আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জন অভিযোগটি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অভিযানকালে ওই ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে শিগ্‌গির কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

বাংলাদেশ সময়: ৬:২৮:৪৪   ১৭৬ বার পঠিত  




দুদক’র আরও খবর


সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

Law News24.com News Archive

আর্কাইভ