বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম পাতা » দুদক » বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপের ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় ব্যংকে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার ৪১৬ কোটি টাকার একটি মামলায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদক জানায়, টাস্কফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপের দুর্নীতির ঘটনায় একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতি মামলায় তাদের তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জনতা ব্যাংকের ঋণ সংক্রান্ত শাখায় কর্মরত এসব ব্যাংকারকে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল।

দুদকের তথ্য অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকেই ঋণের নামে ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই বিশাল জালিয়াতির অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে।

এছাড়াও ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরইমধ্যে ১০টি মামলা করেছে দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩১   ২৩৮ বার পঠিত  




দুদক’র আরও খবর


সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

Law News24.com News Archive

আর্কাইভ