শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিন সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।
তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই অনুরোধ বিবেচনা করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে আরও জিজ্ঞাসা করা হয়, সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে আরেকটি প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে কিনা।

এর জবাবে তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না। জয়সওয়াল বলেন, আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে যাচাই করে দেখতে হবে।

ওই প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি।
তবে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৭   ৮৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ