হামে মৃত্যুর মিছিল থামছে না

প্রথম পাতা » প্রধান সংবাদ » হামে মৃত্যুর মিছিল থামছে না
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



হামে মৃত্যুর মিছিল থামছে না

হাম ও উপসর্গের আক্রান্ত এবং মৃত্যু চলছেই। গত চার মাসে ৭৮০ শিশু এতে প্রাণ হারায়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ শিশু ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭৩ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ শিশু ছাড়পত্র পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৪   ১৪৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ