মেয়েকে আছড়ে হত্যা, ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মেয়েকে আছড়ে হত্যা, ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



মেয়েকে আছড়ে হত্যা, ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার সিরাজ মার্কেটে এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৭ মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে আসে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এজাহার গ্রহণ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রাফা মনি কবিতাকে হত্যার ঘটনায় তার নানি সারমীন আক্তার শুক্রবার (১৭ জুলাই) তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা দায়ের করেন। কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল।

মামলায় অভিযোগ করা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত।

মাদক সেবক করে প্রায়ই লিমাকে অকারণে মারধর, গালাগাল করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে গতকাল বৃহস্পতিবার বাবাতে দেখতে যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে বালুর মাঠ হারুন মোল্লার বস্তির বাসায় পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। কবির অত্যন্ত ক্ষিপ্ত ও উত্তেজিত হয় যান। এক পর্যায়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৭   ১৭০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ