স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই আবেদনটি করেছিলেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুদক জানায়, মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিন পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া ছলিম উদ্দিন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ১৬ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১০:০২   ১৩৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন
এক যুগ পর চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
ঢাকার আদালতে নথি জালিয়াতি, আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ