দীর্ঘ দুই বছরেরও বেশি সময় অচল থাকার পর তথ্য কমিশন সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। শূন্য থাকা প্রধান তথ্য কমিশনার পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিয়োগ প্রদান করেছেন।
এছাড়া সরকার দুই তথ্য কমিশনার হিসেবে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে নিয়োগ দিয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। পরবর্তীতে তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে বাদ দেওয়া হয়। এরপর থেকে দুই বছর ধরে কমিশনটি কার্যত অচল ছিল। কমিশন সচল না থাকায় তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। নতুন সরকার গঠনের আট মাসের মাথায় এই নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৮:১৭:১৩ ১৩ বার পঠিত #তথ্য অধিকার #তথ্য কমিশন #নাহরিন ইসলাম খান #নিয়োগ #সরকার