সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
- ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে, যা দাম্মাম বিমানবন্দরের অনুমতি সাপেক্ষে পরিচালিত হবে।
- বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে।
- যাত্রীদের সুবিধার জন্য মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
- জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩২:৪২ ৫ বার পঠিত #ইউএস-বাংলা এয়ারলাইনস #ফ্লাইট স্থগিত #বিমান চলাচল #বিমান বাংলাদেশ এয়ারলাইনস #রিয়াদ #সৌদি আরব