চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে

প্রথম পাতা » অপরাধ » চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে

রাজধানী ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া যুবক আশরাফুলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রাস্তার পাশে পার্কিং করা একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ওই সময় গাড়ির ভেতর থাকা ব্যক্তি যুবকের মাস্তানিসূলভ আচরণের প্রতিবাদ করলে তিনি বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। পরে যুবকটি সেখান থেকে চলে যান।

পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেন বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল ভিডিওর ঘটনাসহ চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:১০:১৭   ৩৯৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ