রাজন হত্যা: ৫ জানুয়ারির মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন

প্রথম পাতা » জাতীয় » রাজন হত্যা: ৫ জানুয়ারির মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



রাজন হত্যা: ৫ জানুয়ারির মধ্যে হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন

রাজধানীর মিরপুরে ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত।

বৃহস্পতিবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজিব।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল যা রাজনের মৃত্যুর কারণ।

শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টিই হত্যা মামলা।

বাংলাদেশ সময়: ২১:৪৫:১৯   ২৭২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ