জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ

প্রথম পাতা » জাতীয় » জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়ন এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জলবায়ু মোকাবিলার পরিকল্পনায় নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি জেন্ডার-সংবেদনশীল নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে ‘পলিসি টু প্র্যাকটিস-স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে। বর্তমানে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে।

ইউএন উইমেন বাংলাদেশের প্রগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দারের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেন সদর দপ্তরের নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং অ্যারোর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো। আলোচনায় বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৯   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
এনআইডি লক: ভোগান্তিতে ৩৫ হাজার নাগরিক
ভুতুড়ে বিদ্যুৎ বিল রোধে স্মার্ট মিটার বসাবে সরকার
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
সংসদের চতুর্থ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল

Law News24.com News Archive

আর্কাইভ