ভুতুড়ে বিদ্যুৎ বিল রোধে স্মার্ট মিটার বসাবে সরকার

প্রথম পাতা » জাতীয় » ভুতুড়ে বিদ্যুৎ বিল রোধে স্মার্ট মিটার বসাবে সরকার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিলের সমস্যা সমাধানে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এসব মিটার চালু হলে বিল তৈরিতে ভুল ও কারসাজি কমবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনে ময়মনসিংহের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য অভিযোগ করেন, মাসের অল্প কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও অনেক গ্রাহক অস্বাভাবিক বিল পাচ্ছেন, এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ১ লাখ ২৫ হাজার টাকা বিল আসার ঘটনাও ঘটেছে। জবাবে মন্ত্রী জানান, স্মার্ট মিটার স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে মিটার আমদানি করেছে। এছাড়া মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের ঘটনায় জেনারেল ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং গ্রাহকদের এ ধরনের অনিয়মের অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। মসজিদের বিদ্যুৎ বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না, তাই মসজিদ থেকেও বিল নেওয়া শুরু হয়েছে। তবে বকেয়া বিল কিস্তিতে পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৭   ১৮ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
এনআইডি লক: ভোগান্তিতে ৩৫ হাজার নাগরিক
ভুতুড়ে বিদ্যুৎ বিল রোধে স্মার্ট মিটার বসাবে সরকার
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
সংসদের চতুর্থ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল

Law News24.com News Archive

আর্কাইভ