প্রধান বিচারপতি বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনা পুরো বিচার বিভাগের উপর আঘাত

প্রথম পাতা » জাতীয় » প্রধান বিচারপতি বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনা পুরো বিচার বিভাগের উপর আঘাত
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনা পুরো বিচার বিভাগের উপর আঘাত

উচ্চ আদালতের একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ডিম নিক্ষেপের ঘটনা শুধু একজন বিচারকের উপর নয়, এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত। শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে এ ঘটনা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন, অনপ্রিভেপ্রেত ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান বিচারপ্রতিপ্রধান বিচারপ্রতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি বলেছেন, দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে সেবা দিতে পারে, সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেও আদালতগুলো বিচার সেবা অব্যাহত রেখেছে।

বুধবার (২৭ নভেম্বর) সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছোড়েন একদল আইনজীবী। বুধবার দুপুরে বিরতির পর এজলাসে বসার পরই এ ঘটনা ঘটে। পরে বেঞ্চের দুই বিচারক দ্রুত এজলাস ত্যাগ করেন। বন্ধ থাকে বিচারকাজ।

বাংলাদেশ সময়: ২১:৩৮:১৪   ৩০১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
এনআইডি লক: ভোগান্তিতে ৩৫ হাজার নাগরিক
ভুতুড়ে বিদ্যুৎ বিল রোধে স্মার্ট মিটার বসাবে সরকার
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
সংসদের চতুর্থ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল

Law News24.com News Archive

আর্কাইভ