কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

প্রথম পাতা » জাতীয় » কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষক নগদ সহায়তা, সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনে পরামর্শ এবং কৃষি বীমাসহ ১০ ধরনের সেবা পাবেন। বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি সচিব সেলিম খান এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি সচিব জানান, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৪৩ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত প্রায় ১৯ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ১১ লাখ কৃষকের তথ্য অনুমোদন পেয়েছে। কৃষকদের লেনদেন ও সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে প্রায় ৮ লাখ ৫০ হাজার ব্যাংক হিসাব খোলা হয়েছে। এছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং চলতি বছর ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৬   ১০০ বার পঠিত   #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু
বিচারকদের যাতায়াত সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ
১ ডিসেম্বর ৩ হাজার কোটি টাকার ইসলামি বন্ড নিলামে তুলছে সরকার
জামানতবিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
পোশাকশিল্পে চার দশকেও কাটেনি উচ্চ পদে বিদেশিনির্ভরতা

Law News24.com News Archive

আর্কাইভ