বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

প্রথম পাতা » জাতীয় » কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষক নগদ সহায়তা, সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনে পরামর্শ এবং কৃষি বীমাসহ ১০ ধরনের সেবা পাবেন। বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি সচিব সেলিম খান এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি সচিব জানান, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৪৩ লাখ কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত প্রায় ১৯ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ১১ লাখ কৃষকের তথ্য অনুমোদন পেয়েছে। কৃষকদের লেনদেন ও সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে প্রায় ৮ লাখ ৫০ হাজার ব্যাংক হিসাব খোলা হয়েছে। এছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং চলতি বছর ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৬   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #