অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে বুধবার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জেহাদ হোসেন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা মামলাটিকে পরিকল্পিত দাবি করে গোলাম মহিউদ্দিন চৌধুরী ঘটনাস্থলে ছিলেন না বলে উল্লেখ করেন এবং জামিনের আবেদন জানান। নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। একই মামলায় এর আগে মিজানুর রহমানসহ আরও ছয়জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৮   ১০৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: মারজিয়া খন্দকার রিমির জামিন, আয়াসের জামিন নামঞ্জুর
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ