নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির

প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর সড়ক ও ফুটপাতে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল ক্রোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করেছেন যে, নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও কোনো হকার বসতে পারবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করলে এখন থেকে মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ধলপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রশাসক আরও জানান, হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং হকার নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই নতুন করে নোটিশ দেওয়ার সুযোগ নেই। এছাড়া, ওয়াসা ও অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে জনভোগান্তি লাঘব হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৫   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি

Law News24.com News Archive

আর্কাইভ