এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে ৯ দিন দুর্গম পথ পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই বেজক্যাম্পে পৌঁছান তিনি।

পাহাড়ি জনপদ, পাথুরে পথ ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে রাশাদ নাকিব ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেছেন। এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতা থাকা বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় এই অভিযানের নেতৃত্ব দেন। আল-শাইবানি জানান, পথের ধরন পরিবর্তন বা খাড়া ধাপের বিষয়ে তিনি নাকিবকে নির্দেশনা দিতেন, যা নাকিব তার কণ্ঠস্বর, পাথরের ওপর বুটের শব্দ এবং লাঠি ও পায়ের স্পর্শের মাধ্যমে বুঝে নিতেন।

অভিযান শেষে রাশাদ নাকিব জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তার আশা, এই অর্জন তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহ জোগাবে এবং প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

এই অভিযানের অভিজ্ঞতা ও মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৩৫:১৪   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব
কারাগারে জীবন নিয়ে শঙ্কিত ইমরান খান, জরুরি চিকিৎসার আবেদন
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম
সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
পাকিস্তানে অবৈধ স্বর্ণ উত্তোলনে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ, খনি কার্যক্রম বন্ধের নির্দেশ
চীনে হ্যালোইন উৎসবে কড়াকড়ি ও তরুণদের প্রতিবাদ

Law News24.com News Archive

আর্কাইভ