সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান আন-১২ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানটি একটি জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ে। আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানান, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং উদ্ধারকর্মীরা দুর্ঘটনার তদন্তে সহায়তা করছেন। ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০:৪২:২৪   ২৮ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম
সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
পাকিস্তানে অবৈধ স্বর্ণ উত্তোলনে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ, খনি কার্যক্রম বন্ধের নির্দেশ
চীনে হ্যালোইন উৎসবে কড়াকড়ি ও তরুণদের প্রতিবাদ
ভারতের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ডিসেম্বরে চালু হচ্ছে নতুন নিয়ম
২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান

Law News24.com News Archive

আর্কাইভ