লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে বাতাসে ফোলানো রাবারের নৌকায় করে অর্ধশত যাত্রীর সঙ্গে তাঁরা গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন। মাঝসাগরে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে একপর্যায়ে সেটি ডুবে যায়।

  • নিখোঁজ তরুণরা হলেন: মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া; কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া।

একই নৌকায় থাকা মাসুম মিয়া নামের এক তরুণ দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মাসুমের বাবা মারাজ মিয়া জানান, নৌকাডুবির পর তাঁর ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করে এবং দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে উঠে স্থানীয়দের সহায়তায় গ্রিসে পৌঁছায়। নিখোঁজ তরুণদের পরিবারগুলো দালালদের মাধ্যমে গ্রিসে পাঠানোর জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিল। ঘটনার পর থেকে দালালদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারগুলো চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিখোঁজদের সন্ধানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫৯   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম
সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
পাকিস্তানে অবৈধ স্বর্ণ উত্তোলনে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ, খনি কার্যক্রম বন্ধের নির্দেশ
চীনে হ্যালোইন উৎসবে কড়াকড়ি ও তরুণদের প্রতিবাদ
ভারতের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ডিসেম্বরে চালু হচ্ছে নতুন নিয়ম
২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান

Law News24.com News Archive

আর্কাইভ