কারাগারে জীবন নিয়ে শঙ্কিত ইমরান খান, জরুরি চিকিৎসার আবেদন

প্রথম পাতা » আন্তর্জাতিক » কারাগারে জীবন নিয়ে শঙ্কিত ইমরান খান, জরুরি চিকিৎসার আবেদন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কারাগার থেকে তিনি হয়তো জীবিত ফিরতে পারবেন না। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা এক চিঠিতে এসব অভিযোগ ও উদ্বেগের কথা উঠে এসেছে। চিঠিতে ইমরান খান উল্লেখ করেন, ৭৪ বছর বয়সে দীর্ঘদিনের কারাবাস তাকে এমন অবস্থায় নিয়ে গেছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না। চিঠিতে তিনি জানান, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। তার হৃদ্‌যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন। স্ত্রী বুশরা বিবির বিষয়ে তিনি জানান, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায় এবং গোপনে তার অস্ত্রোপচার করা হয়। পুনরায় অস্ত্রোপচার না করালে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান। এছাড়া ইমরান খান অভিযোগ করেন, তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা একটি কক্ষে রাখা হয় এবং পরিবারের সদস্য, বই বা টেলিভিশনের সুযোগ দেওয়া হচ্ছে না, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করছে। তবে পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ৭:০৫:২০   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব
কারাগারে জীবন নিয়ে শঙ্কিত ইমরান খান, জরুরি চিকিৎসার আবেদন
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম
সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
পাকিস্তানে অবৈধ স্বর্ণ উত্তোলনে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ, খনি কার্যক্রম বন্ধের নির্দেশ
চীনে হ্যালোইন উৎসবে কড়াকড়ি ও তরুণদের প্রতিবাদ

Law News24.com News Archive

আর্কাইভ