৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » অপরাধ » ৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগরে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আশরাফ আলী (৭০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালতের) বিচারক সত্যব্রত শিকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত এলাহী বক্সের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেখানো অনুযায়ী বাড়ির রান্নাঘরের সামনের উঠান থেকে তিনটি বস্তায় থাকা ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৫ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আদালত আশরাফ আলীকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৬   ২৭২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ মামলা
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচার মৃত্যু
ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ

Law News24.com News Archive

আর্কাইভ