রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)

এর অভিযানে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধারসহ  এক ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি জেলার গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেক এর ছেলে মোঃ ইসলাম সেক প্রঃ আকাশ (৪১)।

তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা ও ১টি চাঁদাবাজি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকার দক্ষিণ উজানচরে

মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। ওইসময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার  করা হয়।

এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,

সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্র ও মাদক মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৪   ৩০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ