খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » সারাদেশ » খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক,

চুয়াডাঙ্গা প্রতিনিধি: খুলনা নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও আমজনতার ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

নিহত আজমুল হোসেন (প্রথম বর্ষ) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মো. কুতুব আলীর ছেলে। গত ১৮ সেপ্টেম্বর খুলনায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে কর্মসূচিতে জানানো হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের মো. আহসান হাবিব,চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মমিন মালিতা, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, দর্শনা থানা কৃষকদলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল রানা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান।

এ ছাড়া নিহত আজমুল হোসেনের বাবা-মা ও স্বজনরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, সাধারণ মানুষ, কর্মসূচি থেকে আজমুল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫১   ২৯৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জন
নাটোরে বটগাছের মগডালে কিশোর, তিন ঘণ্টা পর উদ্ধার
সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে সরকার: নাহিদ ইসলাম
কক্সবাজারে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন
প্রতিবেশীর মৃত্যুদণ্ড চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাটোর জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: শাকিল হত্যা ও এমপির ভিডিও নিয়ে কেন্দ্রকে অবহিত না করার অভিযোগ
মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক দ্রুত নষ্ট হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা
বাধার মুখেও দমে যাননি নারী ইলেকট্রিশিয়ান নিপা
ফেসবুকে ভিডিও ছড়ানোর ঘটনায় জামায়াত নেতার রুকন পদ স্থগিত

Law News24.com News Archive

আর্কাইভ