ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের আয়োজনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর)  সকাল  ১০টায় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে স্কাউট এর পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুল ইসলাম মোল্লা এলটি।

বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের কমিশনার মো. মাজাহারুল ইসলাম  এর সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক ও ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক  মো. এরশাদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার ও ভোলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এলটি, বরিশাল বিভাগীয়  রোভার প্রতিনিধি প্রফেসর এ কে অাজাদ, ভোলা জেলা রোভাবের সাবেক সম্পাদক মো. কামাল হোসেনসহ প্রশিক্ষক এবং ভোলার বিভিন্ন কলেজ, মাদরাসা  থেকে আসা প্রশিক্ষনার্থীবৃন্দ।

দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনারবৃন্দসহ অন্যান্য প্রশিক্ষকগণ ওরিয়েন্টেশন কোর্সের বিভিন্ন সেশন পরিচালনা করেন এবং প্রশিক্ষনার্থীদেরকে ওরিয়েন্টেশন কোর্সের সনদ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৮   ২০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ