সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » অপরাধ » ৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগরে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আশরাফ আলী (৭০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালতের) বিচারক সত্যব্রত শিকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত এলাহী বক্সের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেখানো অনুযায়ী বাড়ির রান্নাঘরের সামনের উঠান থেকে তিনটি বস্তায় থাকা ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৫ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আদালত আশরাফ আলীকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৬   ২৭ বার পঠিত