সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৭

প্রথম পাতা » অপরাধ » সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৭
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ড. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় জড়িত মূল আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মঈন উদ্দিন মঈন, মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ১০ এপ্রিলএকদল দুস্কৃতিকারী ও চাঁদাবাজ সিকেডি হাসপাতালে গিয়ে চাঁদা দাবি এবং হাসপাতালের সামনে মব সৃষ্টির চেষ্টা করে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় ঘটনাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে র‍্যাব অভিযান শুরু করে। এ ঘটনার মূলহোতা মঈন উদ্দিন মঈনকে নড়াইল থেকে এবং তার আরও ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান। তাঁরা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে তাঁরা ওই হাসপাতালে যান।

বাংলাদেশ সময়: ৪:১৯:১৩   ১২৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ