রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  রাজবাড়ী কাপড় বাজারের ‘আস্থা পোশাক শিল্পের ‘নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার উপর  হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, সদরের লক্ষীপুর ধুনচী এলাকার জলিল প্রামাণিকের ছেলে মো. হেলালউদ্দিন (৩৮),  রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড ধুনচী এলাকার জমজম খানের ছেলে মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও ৯নং ওয়ার্ড  ২৮ কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. নুরুল হোসেন (১৯)।

হামলা ও শ্লীলতাহানির  ঘটনায় মঙ্গলবার (১সেপ্টেম্বর) উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জন এজাহারনামীয় সহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানা পুলিশ মঙ্গলবার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়,  রাজবাড়ী কাপড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভিকটিম জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট  দুপুরে  বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নেয়।

ফলে, এজাহারনামীয় বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভিকটিম ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে শ্লীলতাহানি ঘটায়।

এই ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করলে ৩ জনকে আজকে গ্রেফতার  করা হয়, এবং অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:২৭   ১৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ