ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



---

লালমোহন(ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে  লালমোহন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে র‍্যালিতে অংশ নেন।

পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার, নিরব হাওলাদার, সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, মহিলা দলের সভানেত্রী সালেহ বেগম, কৃষকদলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, শ্রমিকদলের আহবায়ক শাহিন হাওলাদার, জিয়া পরিষদের আহবায়ক আব্দুল মান্নান মাস্টারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:৫২:০০   ৩০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ