কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা ১২ জনের একটি পর্যটক দলের পাঁচজন সদস্য সাগরে গোসল করতে নামলে বড় ঢেউয়ের ধাক্কায় তারা তলিয়ে যান। স্থানীয় লাইফগার্ড ও লোকজন তিনজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিখোঁজ অপর দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা তল্লাশি চালিয়েছেন। নিহত ও নিখোঁজ পর্যটকরা ঢাকার উত্তরা থেকে এসেছেন বলে জানা গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, বর্তমানে কক্সবাজারে তিন লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। তিনি আরও জানান, হিমছড়ি ও দরিয়ানগরসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে অন্তত ২০টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশানা ওড়ানো থাকলেও অনেক পর্যটক তা মানছেন না।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৪   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
জমির মালিকানার প্রমাণ ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা নয়: হাইকোর্ট
আজ রাতে আকাশে দেখা মিলবে ওরিওনিড উল্কাবৃষ্টির
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক

Law News24.com News Archive

আর্কাইভ