মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



মাগুরায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার মোকর্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৪০) ও গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে ওই দুজন ভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। অসুস্থ বোধ করলে আলমগীরকে বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিধান বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান,

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা গেছেন। তাঁর অ্যালকোহল বিষক্রিয়া হয়েছিল। আর সকালে যিনি মারা গেছেন, তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। দুটি বিষয়ই আমরা পুলিশকে জানিয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি জানা গেছে এবং পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৮   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ইতালির
প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর
বিবিএসের জরিপ প্রকল্পে ভ্রমণেই পৌনে ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব
সুনামগঞ্জে নারী শিল্পীদের নিয়ে আপত্তিতে বাউলগানের আসর বন্ধ
রপ্তানি বহুমুখীকরণই বাংলাদেশের বাণিজ্যের প্রধান সুরক্ষা
৮০তম জন্মবার্ষিকী সৈয়দ আবুল মকসুদ: একজন স্পষ্টভাষী লেখক ও গবেষকের স্মরণে

Law News24.com News Archive

আর্কাইভ