টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে উপজেলার দারিয়াপুর নামাপাড়া এলাকায় নদে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বিজয় সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটার দিকে পাশের কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয়সহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বংশাই নদের ডোলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় হঠাৎ নদে পড়ে যান। তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, তবে নদের পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে ডুবে যান।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, ঘটনার পর বুধবার রাতেই ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে আসা তিনজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল বংশাই নদে উদ্ধার অভিযান চালায়।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা তৌহিদুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, স্রোত ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৬   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ইতালির
প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর
বিবিএসের জরিপ প্রকল্পে ভ্রমণেই পৌনে ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব
সুনামগঞ্জে নারী শিল্পীদের নিয়ে আপত্তিতে বাউলগানের আসর বন্ধ
রপ্তানি বহুমুখীকরণই বাংলাদেশের বাণিজ্যের প্রধান সুরক্ষা
৮০তম জন্মবার্ষিকী সৈয়দ আবুল মকসুদ: একজন স্পষ্টভাষী লেখক ও গবেষকের স্মরণে

Law News24.com News Archive

আর্কাইভ