আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

প্রথম পাতা » অপরাধ » আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ের একটি বাড়ি দখলের চেষ্টার ঘটনায় নিরাপত্তারক্ষী মো. শাহজাহানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত রোববার মাঝরাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করে তাকে হুমকি দেয়। বাড়ির মালিক আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন জানান, বাড়ির সামনে থাকা ‘টু-লেট’ সাইনবোর্ড থেকে নম্বর সংগ্রহ করে এই হুমকি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। এ ঘটনায় বাড়ির মালিক আমিনুর রহমান বাদী হয়ে আদাবর থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মনির হোসেন আরও দাবি করেন, এর আগেও বাড়িটি দখলের চেষ্টা হয়েছিল এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১২ মার্চ তারা দখল ফেরত পান।

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৬   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ