গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। তিনি অভিযোগ করেন, গাজা চুক্তির আওতায় ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা হচ্ছে না। বরং নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী সরকারের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী জানান, গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটেছে। এর আগে তিনি অভিযোগ করেছিলেন যে, গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে এবং উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। কাতার গাজা যুদ্ধ ও সংশ্লিষ্ট চুক্তিগুলোতে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। এসব অভিযোগ সত্ত্বেও মধ্যস্থতাকারীরা শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এবং পক্ষগুলোকে চুক্তির শর্ত মেনে চলতে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৪:২১:২০ ৪ বার পঠিত #ইসরায়েল #কাতার #গাজা #বেনিয়ামিন নেতানিয়াহু #যুদ্ধবিরতি #শান্তি চুক্তি