সিজিএস ও সিএফজে সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উদ্বেগ, পরিবর্তনের আহ্বান সিজিএস ও সিএফজে-এর

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিজিএস ও সিএফজে সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উদ্বেগ, পরিবর্তনের আহ্বান সিজিএস ও সিএফজে-এর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে প্রণীত নতুন খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। প্রতিষ্ঠান দুটির মতে, প্রস্তাবিত এই আইন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে খর্ব করতে পারে।

বিবৃতিতে জানানো হয়, খসড়া আইনটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিতর্কিত বিধানগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারণে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইন প্রয়োগের ঝুঁকি রয়েছে।

সিজিএস ও সিএফজে তাদের যৌথ গবেষণার তথ্য তুলে ধরে জানায়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে ২২২টি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়। গবেষণায় দেখা যায়, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা সাংবাদিকদের জন্য একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল।

প্রতিষ্ঠান দুটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে নিম্নোক্ত প্রস্তাবগুলো জানিয়েছে:

  • ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোকে ফৌজদারি অপরাধ গণ্য করার প্রস্তাব বাতিল করা।
  • মানহানির জন্য ফৌজদারি শাস্তির বিধান বাদ দেওয়া।
  • জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করা।
  • সাংবাদিকদের গ্রেপ্তার বা ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেওয়া।

ক্লুনি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ আইনজীবী মানেকা খান্না বলেন, দমনমূলক সাইবার অপরাধ আইন ব্যবহার করে শাস্তি দেওয়ার ইতিহাস থেকে বেরিয়ে আসার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৪৯   ২২ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ
চীনে ট্রাম্প, পুতিন ও সি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা
সিজিএস ও সিএফজে সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উদ্বেগ, পরিবর্তনের আহ্বান সিজিএস ও সিএফজে-এর
জনসংখ্যাগত গভীর সংকটের দিকে এগোচ্ছে চীন
পাকিস্তানশাসিত কাশ্মীরে জনরোষ ও নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে উত্তপ্ত পরিস্থিতি
মিষ্টি ভেবে বোমা খেয়ে যুবকের মৃত্যু
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব, স্বীকার করল ইসরায়েল
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ