সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে প্রণীত নতুন খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। প্রতিষ্ঠান দুটির মতে, প্রস্তাবিত এই আইন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে খর্ব করতে পারে।
বিবৃতিতে জানানো হয়, খসড়া আইনটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিতর্কিত বিধানগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারণে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইন প্রয়োগের ঝুঁকি রয়েছে।
সিজিএস ও সিএফজে তাদের যৌথ গবেষণার তথ্য তুলে ধরে জানায়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে ২২২টি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়। গবেষণায় দেখা যায়, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা সাংবাদিকদের জন্য একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল।
প্রতিষ্ঠান দুটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে নিম্নোক্ত প্রস্তাবগুলো জানিয়েছে:
ক্লুনি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ আইনজীবী মানেকা খান্না বলেন, দমনমূলক সাইবার অপরাধ আইন ব্যবহার করে শাস্তি দেওয়ার ইতিহাস থেকে বেরিয়ে আসার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়।
বাংলাদেশ সময়: ২১:৩৪:৪৯ ২৪ বার পঠিত #আইন সংশোধন #গণমাধ্যমের স্বাধীনতা #সাংবাদিকতা #সাইবার সুরক্ষা আইন #সিএফজে #সিজিএস