চট্টগ্রামের হাটহাজারীতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন (১৬) মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে। সে পেশায় নির্মাণশ্রমিক ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনতা কনভেনশন হলের সামনে মায়ের সঙ্গে সড়কে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসের চালক ও মালিককে শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০:৫৫:১৬ ২৫ বার পঠিত #চট্টগ্রাম #নিহত #সড়ক দুর্ঘটনা #হাইওয়ে পুলিশ #হাটহাজারী