ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মহসেন হায়দারি আলেকাসির দাবি করেছেন যে, দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে মার্কিন-ইসরায়েলি হামলার পর একটি হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে হামলার পর মুজতবা খামেনি আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওই হাসপাতালেও হামলা চালানো হলে তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। আলেকাসিরের ভাষ্যমতে, মুজতবাকে আহত অবস্থায় নেওয়ার পর তেহরানের তিনটি হাসপাতালে হামলা চালানো হয় এবং তৃতীয় হাসপাতালটিতে তিনি অবস্থান করছিলেন। এর আগে বিভিন্ন প্রতিবেদনে মুজতবা খামেনির গুরুতর আহত হওয়ার কথা উল্লেখ করা হলেও তার শারীরিক অবস্থা নিয়ে অস্পষ্টতা ছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য সম্প্রতি তার সুস্থ থাকার দাবি করেছেন। আলেকাসির আরও জানান, ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবার নাম ঘোষণার আগে তিনি জানতেন না যে তাকে এই পদে বিবেচনা করা হচ্ছে। অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ভোটে ৫৯ সদস্যের মধ্যে ৫০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৯   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে
ভারতের উত্থানে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য রুশ দূতের
যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা নেই, আল-জাজিরাকে ইরানের প্রেসিডেন্ট
হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের
ট্রাম্পের কর্মসূচির কভারেজে ফিরছে ৪ মার্কিন টিভি নেটওয়ার্ক
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির

Law News24.com News Archive

আর্কাইভ