রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৬৯ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১০৬ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৬:১৬ ৯ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ডিএমপি #ঢাকা মেট্রোপলিটন পুলিশ #মাদকবিরোধী অভিযান #রাজধানী