গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এই সফরের বিষয়টি নিশ্চিত করলেও নেতানিয়াহুর কার্যালয় বা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার বৈঠকে ইরান ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েল ও ইউএইর মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, নেতানিয়াহু ব্যক্তিগত উড়োজাহাজে আবুধাবি যান এবং দিনের একটি বড় অংশ সেখানে অবস্থান করেন। এই সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে নেতানিয়াহুর দপ্তর এই দাবি অস্বীকার করেছে। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার পর থেকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৯   ৮৮ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ
চীনে ট্রাম্প, পুতিন ও সি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা
সিজিএস ও সিএফজে সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উদ্বেগ, পরিবর্তনের আহ্বান সিজিএস ও সিএফজে-এর
জনসংখ্যাগত গভীর সংকটের দিকে এগোচ্ছে চীন
পাকিস্তানশাসিত কাশ্মীরে জনরোষ ও নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে উত্তপ্ত পরিস্থিতি
মিষ্টি ভেবে বোমা খেয়ে যুবকের মৃত্যু
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব, স্বীকার করল ইসরায়েল
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ