টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » অপরাধ » টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামের এক যুবককে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১:৪৯:১৪   ৫ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ