হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটক, ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ তুলে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এই ঘোষণা দেন।

আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করেন, মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে এবং সম্প্রতি তিনটি বাস আটকে রাখা হয়েছে। তিনি জানান, বিষয়টি সমাধানে একাধিকবার বৈঠক হলেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ধর্মঘটের ফলে ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলার কোনো সড়কে গণপরিবহন চলাচল করবে না এবং বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপির নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু গত ১১ সেপ্টেম্বর ও সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস পুনরায় আটক করা হলে পরিস্থিতির অবনতি ঘটে।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০২   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

Law News24.com News Archive

আর্কাইভ