সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকার ‘সাইবার সুরক্ষা আইন’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই আইন সংশোধন করা হবে। খসড়া বিলে সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর তথ্য এবং সাইবার বুলিংয়ের মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গুজব ও অপতথ্য ছড়ালে অনধিক ১০ বছর কারাদণ্ড বা ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া মানহানি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই বা ডিজিটাল মাধ্যমে তথ্য প্রচারের অপরাধে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। খসড়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘সাইবার সুরক্ষা কাউন্সিল’ গঠনের কথাও উল্লেখ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনটি যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:৪৯ ৬ বার পঠিত #আইন সংশোধন #আইন-বিচার #ডিজিটাল নিরাপত্তা #সরকার #সাইবার অপরাধ #সাইবার সুরক্ষা আইন