রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা

প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আদাবর ও ইসিবি চত্বরে মাত্র ৪৭ ঘণ্টার ব্যবধানে সংঘটিত হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে বাড়ি দখলের চেষ্টাসহ বিভিন্ন স্থানে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তখনই নিষ্ক্রিয় দেখা যায়, যখন মনে করে অপরাধীদের সঙ্গে প্রভাবশালী লোকজন রয়েছে। তখন তারা বেপরোয়া হয়ে ওঠে।

মানবাধিকারকর্মী নূর খান লিটন এমন মন্তব্য করে আইনের যথাযথ প্রয়োগ ও রাজনৈতিক দলের মধ্যে শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। এদিকে, রাড্ডার ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশ সদরদপ্তর জানিয়েছে, এসব ঘটনার নেপথ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন না বলে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৪:২১   ৪ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা

Law News24.com News Archive

আর্কাইভ