এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত রুটিন থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। সবশেষে ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে এইচএসসিতে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। এক ও দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর জন্য এই সম্পূরক পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২২:৩২   ৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

Law News24.com News Archive

আর্কাইভ