হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবোযান আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেমাস ৬০০’ নামের উন্নত এই স্বয়ংক্রিয় ডুবোযানটি গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত হচ্ছিল বলে আইআরজিসি দাবি করেছে। বাহিনীটি জানিয়েছে, আটক করা যানটির তথ্য উদ্ধারে বিশেষজ্ঞরা কাজ করছেন। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আইআরজিসির বিবৃতির বরাতে জানায়, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি ‘জটিল ও সমন্বিত’ অভিযানের মাধ্যমে ডুবোযানটি আটক করা হয়। আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে যেকোনো ‘বিপজ্জনক তৎপরতা’ কিংবা ‘অননুমোদিত চলাচলের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই জলপথে সামরিক তৎপরতা বা নৌযান আটকের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৩০   ৯৬ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন ঠেকাতে তৎপর ট্রাম্প ও রুবিও
সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ প্রবাসী আটক ও বহিষ্কার
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, দাবি স্বাস্থ্য কর্মকর্তার
নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান

Law News24.com News Archive

আর্কাইভ