পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » জাতীয় » পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত শনিবার সতর্ক করে বলেছেন, পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য আদান-প্রদান করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনেও ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তাদের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বিগত ১৭ বছরে পুলিশ বাহিনীর রাজনীতিকরণ এবং রাজনৈতিক ক্যাডারে পরিণত হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। সরকার পুলিশ ও প্রশাসনের এই রাজনীতিকরণ বন্ধে উদ্যোগ নিয়েছে। তবে তিনি স্বীকার করেন, দীর্ঘদিনের এই অবক্ষয় রাতারাতি দূর করা সম্ভব নয়। পুলিশের কিছু সদস্যের বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডের কারণে পুরো বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার এখন পুলিশ বাহিনীর আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বাহিনীকে যেকোনো মূল্যে রাজনীতিমুক্ত করে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে।

বাংলাদেশ সময়: ১১:১০:০৬   ৯৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
পোশাক শ্রমিকদের প্রস্তাবিত বেতন সর্বোচ্চ ৫৫ হাজার টাকা
বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

Law News24.com News Archive

আর্কাইভ